বিনোদন

প্রকাশ্যে স্তন্যপান নিয়ে মুখ খুললেন দিয়া

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে জনসমক্ষে স্তন্যপান করানো নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ এর সমর্থনে কথা বলছেন, কেউ করছেন বিরোধিতা। বিনোদন জগতের তারকারাও এ প্রসঙ্গে সরব। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা।

দিয়া কিছুদিন আগেই মা হয়েছেন। তাই স্তন্যপান করানোর ব্যাপারটি তার সঙ্গেও প্রাসঙ্গিক। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং সপ্তাহ উপলক্ষে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিয়া জানিয়েছেন, নতুন মা হওয়ার ক্ষেত্রে ভারতীয় সমাজকে আরও সংবেদনশীল হওয়া জরুরি।

তিনি বলেন, ‘বেলজিয়ামে জনসম্মুখে মাতৃদুগ্ধ খাওয়ানো আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু ভারতে সামাজিক মনোভাবের একটি নিয়মতান্ত্রিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। শিশুকে দুগ্ধ খাওয়ানো একটি স্বাভাবিক কাজ, এটা সবাইকে বিশ্বাস করতে হবে।’

‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মায়েরা এক্ষেত্রে আরও বেশি সমস্যায় পড়েন। আমরা কেনো কখনো খেয়াল করিনি- কনস্ট্রাকশন সাইট, কারখানা, চাষের এলাকা, রাস্তার ধারে ছোট স্টল এগুলোতে একজন মায়ের সন্তানকে স্তন্যপান করাতে কতটা অসুবিধা হয়?’

প্রসঙ্গত, দিয়া মির্জা প্রথম বিয়ে করেছিলেন ২০১৪ সালে সাহিল সাংহাকে। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর চলতি বছরই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বরের নাম বৈভব রেখি। জানা যায়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন দিয়া। সেজন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিয়েছেন। গত মে মাসে তিনি একমাত্র পুত্র সন্তানের মা হয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা