সিমন হাসান একা
বিনোদন

একার বিরুদ্ধে চার্জশিট

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সিমন হাসান একা। রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ জুলাই একার ফ্ল্যাট থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নতুন প্রেমে জ্যাকসন

পরদিন ১ আগস্ট আসামি একাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরবর্তীতে গত বছরের ১০ আগস্ট হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকা মুচলেকায় এ ঢাকাই নায়িকার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, একার বাসায় তিন মাস ধরে কাজ করেছেন ওই গৃহকর্মী। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। গত বছরের ৩১ জুলাই রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা