দীপিকা পাডুকোন
বিনোদন

ট্রলের মুখে দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী। এবার পানির নিচে ফটোশুট করে ট্রলের মুখে পড়েছেন রণবীর সিং পত্নী।

ফটোশুটের দুটি ছবি দীপিকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দীপিকার পরনে কমলা রঙের মনোকিনি। ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন-‘কখনো কখনো, সবচেয়ে নিরাপদ জায়গা পানির নিচে।’

এসব ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ছবিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৯ লাখ। পাশাপাশি মন্তব্য পরে দীপিকাকে ট্রল করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পানির মধ্যে পটি করছেন!’ আরেকজন লিখেছেন, ‘পানির মধ্যে দীপিকা, দীপিকার মধ্যে পানি।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।

দীপিকা পাড়ুকোন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেহেরিয়া’। সকুন বাত্রা পরিচালিত সিনেমাটি গত ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের একটি সিনেমায় এই অভিনেত্রী অভিনয় করবেন। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে দীপিকার অভিনয়ের কথা রয়েছে।

আরও পড়ুন: নতুনরূপে অভিনেত্রী রোজিনা

প্রসঙ্গত, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে দীপিকা দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা