বিনোদন

জায়েদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগ উঠেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার জায়েদ খানের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীদের দাবি, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে নিজ জেলা পিরোজপুরে জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান (জহিরুল হক মনু) ও দুই ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু। মানববন্ধনের ব্যানারে জায়েদ খানকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক অভিযোগকারী গীতা রানী জানান, ২০১৬ সালের ২১ মার্চ রাত ২টার সময় ৫ তলা ভবনের ৫ম তলায় কয়েকজন সঙ্গী নিয়ে জায়েদ খান গীতা রানী ও তার পরিবারের ওপর হামলা চালান। এ সময় আমার স্বামীকে আমাদের ক্লিনিকের অ্যাম্বুলেন্সে তুলে গুম করার উদ্দেশ্যে ঝাটকাঠি গ্রামের এক পুরাতন ভবনে আটক রাখে। পরে তাকে ঝিনাইদাহ জেলায় রেললাইনে নির্যাতন করে ফেলে দিয়ে আসে।

এ বিষয়ে ২০১৬ সালের ২৬ মার্চ একটি এজাহার করেছিলেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে জায়েদ খান গং আমাকে ও আমার কলেজ পড়ুয়া কন্যাকে পিস্তল দেখিয়ে ভারতে চলে যেতে হুমকি দেয় আর না গেলে আমাদের খুন করা হবে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমাদের বিদ্যুৎ ও পানি সংযোগ লাইন কেটে দেয়। বর্তমানে তারা ওই বাড়িতে থাকতে পারছেন না বলেও জানান সেই অভিযোগকারী।

গীতা রানী জানান, এ ঘটনায় ২০১৮ সালের ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও আইজিপি বরাবর সুবিচার চেয়ে আবেদন করি। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্বপ্রনোদিত হয়ে হাইকেটি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমরা এসময় ঢাকায় অবস্থান করি। ঢাকা থেকে আমাদের পিরোজপুরের বাসায় ফিরে দেখি আমাদের ঘর-বাড়ি ভাংচুর করে জায়েদ খান গং সবকিছু ডাকাতি করে নিয়ে নেয়।

আরও পড়ুন: এইচএসসি’তে পাশের হার ৯৫.২৬

অভিযোগকারী আরও বলেন, বর্তমানে আমরা ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে গত ৬ জুন ২০১৮ সালে করা একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা নম্বর ০৯, ১৮৫/১৮। আমরা ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু জায়েদ খান ও তার গংয়ের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি।

গীতা রানী মজুমদারের মেয়ে অনন্যা হাওলদার বলেন, জায়েদ খানের এখনও আমাদের বিরক্ত করছেন। কোনো আত্মীয় স্বজনকে আমাদের বাড়িতে আসতে দেন না। খারাপ আচরণ করেন। তাই, আজকে প্রতিকার চেয়ে এই মানববন্ধন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা