সুহানা খান
বিনোদন

বলিউডে শাহরুখ কন্যা সুহানা 

বিনোদন ডেস্ক: অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় দেখা যাবে সুহানাকে। এই ছবিতে তার মতো ডেবিউ করছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

শাহরুখ কন্যার খুব শিগগিরই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলে গুঞ্জন ছিল। পড়াশোনা শেষ করেই শুটিং শুরু করবেন তিনি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

জোয়ার আগামী সিনেমা ‘আর্চি কমিকস’ অবলম্বনে তৈরি হচ্ছে। গত বছর নভেম্বরেই এই সিনেমার কথা জানিয়েছিলেন তিনি। তবে এতে কারা অভিনয় করছেন তা নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: যেভাবে ‘গাঙ্গুবাই’ হয়ে ওঠেন আলিয়া

একসঙ্গে একাধিক স্টার-কিড তার সিনেমার হাত ধরে ডেবিউ করছেন, এটা সম্ভবত সারপ্রাইজ দিতে চেয়েছেন জোয়া। তাই কাউকেই এখনও অভিনেতাদের বিষয়ে বিশেষ কিছু জানাননি।

সিনেমায় পা না রাখলেও নেট দুনিয়ায় ইতোমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছেন সুহানা। অনেকের কাছেই তিনি এখনই ‘স্টাইল আইকন।’ ২০১৮ সালে এক ম্যাগাজিনের হাত ধরে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন সুহানা। সেই সঙ্গে মুম্বাইয়ে একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যর কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

বাবা শাহরুখ খানের পথ ধরে ২১ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। তাকে ঘিরে নির্মাতা জয়া আখতারের পাশাপাশি কিংখানের ভক্তদের রয়েছে অনেক প্রত্যাশা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা