ছবি- সংগৃহিত
বিনোদন

ভ্যালেন্টাইন সং নিয়ে আসছেন প্রতীক

বিনোদন প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাবে প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসানের ভ্যালেন্টাইন সং শিরোনামের গান।

গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শামীম মাহমুদ।

গানটি সম্পর্কে সঙ্গীত শিল্পী প্রতীক হাসান বলেন, ‘ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানে কন্ঠ দিয়েছে।এখন মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে ভ্যালেন্টাইনডে’তে গানটি মুক্তি পাবে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে।’

তিনি আরও বলেন ‘এই গানের মিউজিক ভিডিওতে আমি নিজেও মডেল হয়েছি। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। এইটা তা আছে। আর মাত্র দুই অপেক্ষা করতে হবে দর্শকদের। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।

গানটিতে মডেল হিসাবেে আছেন সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, নাবগত চিত্রনায়িকা রেজমিন সেতু, সাহিল তালুকদার ও জিত মজুমদার। ইউটিউব চ্যানেলে গান মুক্তি পাবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা