ছবি: অভিনেত্রী পার্নো মিত্র
বিনোদন

নওগাঁয় শুটিংয়ে ব্যস্ত পার্নো মিত্র

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘বিলডাকিনী’ নামে একটি সিনেমার জন্য নওগাঁয় শুটিং করছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

গত এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে। এ সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতার বিপরীতে অভিনয় করবেন পার্নো।

জানা গেছে, গত মঙ্গলবার শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে উড়ে আসেন টালিউডের এ অভিনেত্রী। ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নেমে সোজা নওগাঁয় চলে যান তিনি।

সিনেমায় শুটিংয়ে গত ১২ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হলে সেই তারিখ পিছিয়ে যায়। মঙ্গলবার নওগাঁয় পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ‘বিলডাকিনী’ সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, পার্নো মিত্র মঙ্গলবার এসেছেন। তবে একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিশ্রাম না নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা