বিনোদন

আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী জেরিন খান সালমান খানের সঙ্গে ‘ভীড়’ ছবি দিয়ে আলোচনায় আসেন। এরপর বেশকিছু ছবিতে অভিনয়ও করেছেন এই অভিনেত্রী। দেখতে দেখতে বলিউডে কাটিয়ে ফেললেন ১২ বছর।

জেরিন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে জানিয়ে জেরিন খান জানান, সালমান তার হাত না ধরলে তার পক্ষে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যে বেশ মুশকিল ছিল। এই জন্য ‘ভাইজান’ এর কাছে তিনি কৃতজ্ঞ। তবে হ্যাঁ, তার ক্যারিয়ারের সবটুকু সালমানের দান বলে যাদের মনে হয় তাদের উদ্দেশে জেরিন খান বলেন, এ কথা একেবারেই ঠিক নয়। পুরোপুরি গুজব। হ্যাঁ, সালমান দুর্দান্ত একজন মানুষ। অত্যন্ত পরোপকারীও। কিন্তু মনে রাখতে হবে একইসঙ্গে প্রচণ্ড ব্যস্তও থাকেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, আমি জানি, সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার ক্যারিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়। আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ। সব সময় ওর কাঁধে চড়ে ঘুরে বেড়াব, ওকে জ্বালাব, এই বিষয়টাতেই আপত্তি রয়েছে আমার।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা