বিনোদন

বিয়ের পিঁড়িতে মৌনি রায়

বিনোদন ডেস্ক: বলিউডে পড়েছে বিয়ের ধুম। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। এইতো মাত্র কয়েকদিন আগে গাঁটছড়া বাঁধলেন রাজকুমার-পত্রলেখা, ভিকি-ক্যাটরিনার মতো সেলিব্রেটিরা।

এবার নতুন খবর হচ্ছে আগামী ২৭ জানুয়ারি দুবাইয়ের ব্যবসায়ী সুরুজ নম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন মৌনি-সুরুজ।

ভারতের সংবাদমাধ্যম বলিউড হাঙামার এক প্রতিবেদনে বলা হয়েছে- গোয়ার একটি পাঁচতারকা রিসোর্ট বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এটি সমুদ্রমুখী রিসোর্ট। যেখান থেকে সমুদ্র দেখা যাবে। ইতোমধ্যে বিবাহের আমন্ত্রণ দেওয়া শুরু হয়েছে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অতিথিদের টিকাকার্ড সঙ্গে আনতে হবে।

জানা গেছে, লকডাউনে দিদি ও জামাইবাবুর পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরুজের প্রেমে পড়েন বলি সুন্দরী। চলতি বছরের শুরু থেকেই বলিপাড়ার বাতাস তার বিয়ের খবরে ভারি হতে থাকে।

ভারতীয় আরও এক সংবাদপত্রের রিপোর্ট বলছে, বিয়ের ব্যাপারে কথা বলতে ইতোমধ্যে হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনির মা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মৌনি ও সুরজ।

প্রসঙ্গত, মৌনি রায় কোচবিহারের মেয়ে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন তিনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন। তবে মৌনি নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে। বলিউডে মৌনির যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা