ছবি-সংগৃহিত
বিনোদন

নির্বাচন করা নিয়ে মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনি মাঠে দেখা মিলবে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির। জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।

ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সেটি জমা দেওয়ার কথা রয়েছে। পরীমনি নিজেই বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি। আমি ভোট করছি।

আর আগে এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক জানান, পরীমনির অনুমতি নিয়ে তার জন্য সোমবার মনোনয়নপত্র তুলেছেন। গতরাতে পরীমনি তাতে স্বাক্ষর করেছেন।

নির্বাচন প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমি যতটুকু জানি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে। আমি সব সময় সাধারণ শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। এমনকি বছরে দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্রশিল্পীদের নিয়ে একসঙ্গে উৎসব পালনের চেষ্টা করি। সমিতিতে থেকে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা