জায়েদ খান
বিনোদন

জয়ী হলে ভূমিহীন শিল্পীদের বাসস্থানের ব্যবস্থা করবো

বিনোদন ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ৷ এবারেও মিশার নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জায়েদ খান।

নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে জায়েদ খান বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ভুমিহীন শিল্পদের বাসস্থানের ব্যাবস্থা করবেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গণমাধ্যমে আলাপকালে এ কথা বলেন জায়েদ।

তিনি আরও বলেন, আমাদের অনেক শিল্পী আছেন যারা ভুমিহীন। তারা সারা জীবন অল্প টাকায় কাজ করেছেন। তাদের বাসস্থান সমস্যা রয়েছে। তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করব আমরা।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন জায়েদ খান। তিনি মনে করেন, সিনেমা হলের উন্নয়ন, সিনেমা সংখ্যা বাড়ানো এসব শিল্পী সমিতির কাজ না।

গেল মেয়াদে তাদের কমিটির সফলতার কথা উল্লেখ করে জায়েদ খান বলেন, গেল মেয়াদে করোনার সময় যেখানে ছেলে তার সন্তানের লাশ ফেলে পালিয়েছে তখন আমরা কিংবদন্তী শিল্পী থেকে অন্য যারাও চলে গেছেন সবার লাশ নিজে হাতে গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করেছি। এমনকি এন্ড্রু কিশোর আমাদের সমিতির মেম্বার না, তবু শিল্পীর ভালবাসার টানে সেই রাজশাহী চলে গেছি।

করোনাকালীন সময়ে আমাদের কিছু সহশিল্পী আছে মানুষের কাছে হাত পাততে পারবে না, শিল্পী সমিতির পক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি।

আজ দুপুরে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের ব্যান্ড পার্টি বাজিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রস্তুতি নিচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা