বিনোদন

ইলিয়াস কাঞ্চন-নিপুণের চমক

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এবার আসছে ইলিয়াস কাঞ্চন-নিপুণের চমক। বাংলাদেশ শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সমিতির সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় বিষয়টি ঘোষণা করা হবে। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়, ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে গঠিত একটি প্যানেল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী ২৮ জানুয়ারি সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এ ছাড়া দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন। অভিনেত্রী নিপুণকে সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহসভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ ও ফেরদৌস। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন নায়ক সাইমন সাদিক। ইলিয়াস কাঞ্চনের প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল।

অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব আমি। আমার সঙ্গে নিপুণ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবে। রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনও থাকবে৷ তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমাদের প্যানেলে থাকবেন তারা।

তিনি আরও বলেন, চলচ্চিত্রের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমরা চলচ্চিত্রের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখতে চাচ্ছি না। সেই কারণে নির্বাচনে অংশ নিচ্ছি। একটা ঝকঝকে কমিটি উপহার দেব বলে আশা করছি।

অভিনেত্রী নিপুণ বলেন, ‘আমরা একটি মজবুত নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। তাকে পেলে আমরা অনুজরা সাহস পাবো। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। তাই সবাই মিলে তার কাছে গিয়েছিলাম, অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাবো।’

তিনি আরও বলেন, আমরা শিল্পী সমিতির উদোগে বছরে অনেকগুলো সিনেমা নির্মাণের চেষ্টা করব। এতে করে সবাই কাজের মধ্যে থাকবে। চলচ্চিত্রের এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। এই কারণে নির্বাচনে আসছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা