বিনোদন

ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলেন সুবাহ 

বিনোদন ডেস্ক: স্বামীর বিচার দাবি করে সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করেছেন ঢালিউডের আলোচিত-সমালোচিত নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে ঝামেলা দেখা দেয়ার জেরে এই মামলা হলো।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সুবাহ। এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর বনানী থানায় ইলিয়াসের নামে মামলাটি করেন সুবাহ। গত বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে ছিল।

সংবাদ সম্মেলনে সুবাহ বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে (ইলিয়াস) বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।

তিনি আরও বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।

সুবাহ বলেন, আমি আগে এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকিও দিচ্ছে।

এদিকে, মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। তিনি বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। মামলা নং-১। মামলাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

জানা গেছে, সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর ছয়টি চলচ্চিত্রে কাজ করলেও এখন পর্যন্ত কোনোটিই মুক্তি পায়নি।

অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা