বিনোদন

ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলব না

বিনোদন ডেস্ক: মুরাদের সঙ্গে অডিও কল ফাঁস হওয়ার সময় ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন মাহি। দেশে ফিরলেও তিনি এ নিয়ে আর আলোচনা করতে চান না। সংবাদমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে মাহি বলেন, ‘ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলব না। অনেক কথা আমিও শুনেছি। যে যেমন বুঝে সে তেমন বলবে। কিছু করার নেই। আমার তো পরিবার আছে। কি রিয়্যাক্ট করতাম তখন! একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামো।’

মাহি আরও বলেন, ‘এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক ফোন আসতো। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করতো। চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’

প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কলের কারণে বার বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এ নিয়ে আর ভাবতে চান না ঢালিউডের ‘অগ্নি’খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিংয়ে ফিরেছেন। অসমাপ্ত ছবির কাজগুলো আগে শেষ করতে চান তিনি। এরপরই হাত দেবেন নতুন ছবির কাজে। তবে বেছে বেছে কাজ করতে চান তিনি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা