ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
বিনোদন

সমুদ্রের পাশে নতুন সংসারে ভিক্যাট

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৯ ডিসেম্বর ভিকি কৌশলের সঙ্গে গাটছড়া বাঁধলেন ক্যাট।

বিয়ের ১০ দিনের মাথায় নতুন বাড়িতে দেখা গেল ভিক্যাট। রোববার (১৯ ডিসেম্বর) গৃহপ্রবেশের পুজোর আয়োজন করেছিলেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি। জুহুর নতুন ফ্ল্যাটের সামনে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দুজন। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভিকি-ক্যাটরিনার এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তাদের কাছের মানুষরা। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়কের মা-বাবাও হাজির হয়েছিলেন পুজোয়।

রাজকীয় বহুতলটি সমুদ্রের একেবারে মুখোমুখি। বাড়ির বিলাসবহুল বারান্দায় দাঁড়ালেই সামনে আরব সাগর। সেই বাড়িতেই খুব তাড়াতাড়ি নিজেদের নতুন সংসার সাজাবেন ভিকি-ক্যাটরিনা।

বিরাট কোহলি-আনুশকা শর্মার প্রতিবেশী হতে যাচ্ছেন ‘ভিক্যাট’। আগেই শোনা গিয়েছিল, নবদম্পতি নিজেদের জন্য জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পাঁচ বছরের জন্য ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটটি আবাসনের আট তলায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা