বিনোদন

স্বামীহারা হলেন অভিনেত্রী আনোয়ারা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বামী মহিতুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি তার ফেইসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেন, আমার বাবা শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৩টা ১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।

ঢালিউডের মমতাময়ী মায়ের দৃশ্যের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেনের সমস্যায় ভুগছিলেন মহিতুল ইসলাম। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান মুক্তি। আনোয়ারা ষাট দশকে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যুক্ত হন। ১৯৬১ সালে অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন।

এরপর বেশকিছু সিনেমায় সহশিল্পীর চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন ১৯৬৭ সালে উর্দু সিনেমা ‘বালা’-তে। অভিনেত্রী হিসেবে আনোয়ারার টার্নিং পয়েন্ট একই বছর মুক্তি পাওয়া সিনেমা ‘নবাব সিরাজউদ্দৌলা’।

এরপর ‘শুভদা’, ‘রাধা কৃষ্ণ’ ও ‘গোলাপী এখন ট্রেনে’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত গুণী এই অভিনেত্রী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা