ফের করতে চান
বিনোদন

ফের বিয়ে করতে পাত্র খুঁজছেন সিমলা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা বলেছেন, সংসার তো করতেই হবে। চিন্তাভাবনা করছি। তবে যোগ্য পাত্র পেলে বিয়ে করে ফেলব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা।

সিমলা অভিনীত শেষ সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির নাম পরিবর্তন (প্রেমকাহন) করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল। কিন্তু সেখানে বোর্ড সদস্যরা সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। তবে পরিচালক রুবেল আনুশ সে আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তি দেন। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাটি।

জানা গেছে, ২০১৪ সালে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র শুটিং শুরু হয়েছিল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। আর তার বিপরীতে আছেন ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুন। আনুশ ফিল্মস’র প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

প্রসঙ্গত, সিমলা ২০১৮ সালে পলাশ আহমেদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তবে ওই বছরেই তাদের বিচ্ছেদ ঘটে। তিনি ১৯৮২ সালের ৪ ডিসেম্বর (বিবাহের কাবিননামা অনুসারে) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মাজেদ ও মাতার নাম নুরুন নাহার। তিনি শৈলকূপা গার্লস স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করে শৈলকূপা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং তার লেখাপড়ার ইতি ঘটে। তার পিতার নাম আব্দুল মাজেদ। ছয় ভাই ও ৫ বোনের মধ্যে সিমলা সবার ছোট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা