ছবি সংগৃহীত
বিনোদন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আফ্রিদিকে জড়িয়ে বিতর্কিত আরশি

বিনোদন ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে জড়িয়ে বিতর্কিত মডেল-অভিনেত্রী আরশি খান অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন। দিল্লির মালব্য নগরের শিবালিক রোডে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আফগানিস্তান বংশোদ্ভূত ভারতীয় মডেল-অভিনেত্রী আরশি খান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও বুকে আঘাত পেয়েছেন আরশি। গাড়িতে থাকা এক সহযোগীও আহত হয়েছেন। দু’জনকেই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রসঙ্গত, পেশাদার ফিজিওথেরাপিস্ট আরশি খানের ইনস্টাগ্রামে ২.২ মিলিয়ন ফলোয়ার। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ‘বিগ বস’-এর দুটি মৌসুমে অংশ নিয়ে। তিনি ২০১৫ সালে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে বিতর্কে জড়ান। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার যৌন সম্পর্ক হয়েছে। কার শয্যাসঙ্গিনী হবো, সে ব্যাপারে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে নাকি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।’

২০১৬ সালে টুইটে আরশি দাবি করেন, তার গর্ভে রয়েছে আফ্রিদির সন্তান। তিনি টুইট করেছিলেন, ‘প্রেমিক হিসাবে আফ্রিদি ১০০-তে ১০০ পাবে। বিছানাতেও দারুণ। আর মাত্র ছ’মাস। তার পর আমি আফ্রিদির সন্তানের জন্ম দেব।’ সন্তানের জন্ম দেওয়ার খবর এখনও অবশ্য শোনা যায়নি।

এদিকে, অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ভারতের রাজনীতিতেও সক্রিয় আরশি। মুম্বাই কংগ্রেস দলের সদস্য তিনি। ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন আরশি। দ্য লাস্ট এমপারোর নামে একটি বলিউড সিনেমায় কাজ করেছেন আরশি।

তবে মুম্বাইয়ের ছোটপর্দার জগতে পরিচিত মুখ আরশি কিন্তু ভারতে জন্মাননি। তিনি প্রকৃতপক্ষে আফগানিস্তানের মেয়ে। চার বছর বয়সে আফগানিস্তান থেকে মা-বাবার সঙ্গে ভারতে চলে আসেন আরশি খান। তারপর ভারতের মধ্যপ্রদেশের ভোপালেই তার বেড়ে ওঠা আফগানিস্তান বংশোদ্ভূত এই ভারতীয় মডেল-অভিনেত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা