বিনোদন

অস্ত্রোপচার করে সুন্দরী হয়েছি

বিনোদন ডেস্ক: ‘বাজিগর’-এর ২৮ বছর। ২৮ বছর পার শিল্পা শেট্টির ছবি-জীবনেরও। মাঝখানে কেটে গিয়েছে প্রায় তিন দশক। সময়ের সঙ্গে কতটা বদলালেন শিল্পা?

জবাব মিলবে শিল্পার ইনস্টাগ্রামে চোখ রাখলে। প্রথম ছবির কিছু ঝলক পোস্ট করেছেন তিনি। আর সেখানেই তিন দশক আগের চেহারায় নায়িকার সঙ্গে দেখা।

পুরনো শিল্পা খানিকটা অন্য রকম। বর্তমানের নজরকাড়া চেহারার সঙ্গে যেন বেশ অমিল। ছুরি-কাঁচির সাহায্যে যে ছোখ ধাঁধানো সৌন্দর্যের তকমা ধরে রেখেছেন তা নিজেই জানিয়েছেন শিল্পা।

দীর্ঘ ধকল কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন শিল্পা শেট্টি। পর্নকাণ্ডে স্বামী গ্রেফতার হওয়ার পর নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন শিল্পা। প্রায় দুই মাস শেষে স্বামীর জামিন হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরছেন শিল্পা শেট্টি। তবে শিল্পা শেট্টির ট্রান্সফরমেশনে মুগ্ধ আট থেকে অষ্টাদশী সবাই।

শোনা যায়, নিজের নাকের আকার নিয়ে মোটেই খুশি ছিলেন না অভিনেত্রী। এখন পর্যন্ত নাকের আকার বদলে অস্ত্রোপচার করিয়েছেন মোট দু’বার। নিজেকে বদলে ফেলার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন শিল্পা।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সংবাদমাধ্যমকে শিল্পা বলেছিলেন, হ্যাঁ আমি নাকের আকার পরিবর্তন করিয়েছি। তাতে কী হয়েছে? শিল্পা মনে করেন, এই অস্ত্রোপচারের কারণেই তাকে আরও সুন্দর লাগে।

শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নিয়েই নয়, বারবার চর্চায় উঠে এসেছে শিল্পার ব্যক্তি জীবন। একটা সময় অক্ষয় কুমারের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে মুখর হয়েছিল বলিউড। ‘ইনসাফ’, ‘জানোয়ার’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধড়কন’—অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবি করেছেন শিল্পা। এক সময়ে তাদের ঘনিষ্ঠতা গড়িয়েছিল প্রেমে। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। শিল্পা জানতে পেরেছিলেন, তার সমান্তরালে টুইংকেল খান্নার সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপরেই অভিনেতার কাছ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

এরপর কেটেছে বহু বছর। নিজেকে গুছিয়ে নিয়েছেন শিল্পা। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন তিনি। দম্পতির জীবনে এসেছে দুই সন্তান। চলতি বছরে ঝড় বয়ে গিয়েছে এই দম্পতির ওপর দিয়ে। পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ। প্রায় দু’মাস হাজতবাসের পরে জামিন পেয়েছেন তিনি। তিক্ত অভিজ্ঞতা ভুলে এখন ভালো থাকার চেষ্টায় রাজ-শিল্পা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা