বিনোদন

রানীর বাবা-মাকে আটকে রেখেছিল যশ

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম চিত্রপরিচালক যশচোপড়া। তার কাজের প্রসংশা সর্বত্র। তিনি আদায় করিয়ে নিয়েছেন ভালো ভালো কাজ। অভিনেতারাও তাকে পেয়ে খুশি। সেই যশই কিনা আটকে রেখেছিলেন রানী মুখার্জীর মা-বাবাকে।

বলিউডের হাতে গোণা কয়েকজন সুখী দম্পতির মধ্যে রানী-আদিত্য অন্যতম। জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী ও পরিচালক-প্রয়োজক আদিত্য চোপড়ার বিয়ে হয় ২০১৪ সালে। এই দম্পতির সংসারে একটি মেয়ে আছে।

একসময় রানীর বাবা-মাকে ঘরে বন্ধ করে রাখার হুমকি দিয়েছিলেন তার শ্বশুর যশ চোপড়া। যদিও তখনও তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠেনি। রানীর বাবা রাম মুখার্জী এবং মা কৃষ্ণ মুখার্জী যশের অফিসে গিয়েছিলেন মেয়ের মেসেজ পৌঁছে দিতে। সেখানেই ঘটে এই ঘটনা।

জানা যায়, ২০০২ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে ‘মুঝসে দোস্তি করোগে’ ছবি করার পর প্রায় আট মাস কোনও কাজ করেননি রানী। যে কোনও ছবির প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। তার মা-বাবা পর্যন্ত মেয়ের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। রানীর কথায়, কিছুই করছিলাম না বাড়ি বসে। কিন্তু কোনও ছবিতে কাজ করতে ইচ্ছে করছিল না।

ঠিক এই সময়ই যশ চোপড়ার কাছ থেকে ‘সাথিয়া ’ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে রানীর কাছে। রানী এই ছবিতেও কাজ করতে চাননি। এ কারণে তার মা-বাবাকে পাঠিয়েছিলেন যশের অফিসে মেসেজ দিয়ে। মেয়ের কথা মতো তারা যশের কাছে গিয়ে জানান যে, রানী এই ছবিটি করতে রাজি নন। রানীর মেসেজ পেয়ে তার মা-বাবাকে অফিসে বসিয়েই তাদের মেয়েকে ফোন করেন যশ।

তিনি বলেন, এই ছবিটি তোমার জন্য লেখা। তুমি যত ক্ষণ না রাজী হবে, তোমার বাবা-মাকে আমি ঘরে বন্ধ করে রাখব।' পরে সেই ছবিতে রানী অভিনয় করেন। রানী-বিবেক ওবেরয় অভিনীত এই ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়।

পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে এই গল্পটি করার সময়ে রানী বলেন, আমি আজও তার কাছে কৃতজ্ঞ। আমাকে ওভাবে হুমকি না দিলে ‘সাথিয়া’-র মতো একটি ছবিতে অভিনয় করতে পারতাম না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা