বিয়ার গ্রিলসের চ্যালেঞ্জ নিলেন অভিনেতা ভিকি
বিনোদন

প্রাণের ঝুঁকি নিলেন ক্যাটরিনার হবু বর

বিনোদন ডেস্ক: আর মাত্র কদিন পরই বিয়ে করছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের আগেই তাকে দেখা যাবে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল-সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন। জনপ্রিয় অ্যাডভেঞ্চার শোয়ের সঞ্চালক বিয়ার গ্রিলসের চ্যালেঞ্জ নিলেন অভিনেতা ভিকি।

বিয়ার গ্রিলসের ডাকে জঙ্গল সফরে গিয়েছেন ভিকি। গ্রিলসের জনপ্রিয় শো ‘ইনটু দ্য ওয়াইল্ডে’ অংশ নিয়ে বাস্তবের নায়ক হয়ে উঠলেন ভিকি। আর অন্য দিকে ভিকির সাহস ও মনোবলটা চেক করলেন বিয়ার গ্রিলস।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই শোয়ের ফার্স্ট লুক শেয়ার করলেন ভিকি কৌশল। যেখানে একেবারে অ্যাকশন অবতারে দেখা গেল ‘উড়ি’ ছবির নায়ককে। এই জঙ্গল অভিযানে ভিকি মোকাবিলা করেছেন ভয়ংকর সব সাপ, জন্তু জানোয়ারের। যা অনেক সময় তাকে প্রাণের ঝুঁকিতে ফেলে দিয়েছিলো।

বিয়ার গ্রিলসের সঙ্গে তাল মিলিয়ে ভিকি নাকি কাঁচা মাছ, কাঁকড়াও খেয়েছেন। শুধু তাই নয়, ডুব দিয়েছেন গভীর সমুদ্রে। ভিকির ভাষ্য, ‘জলের প্রতি আমার একটা ভীতি রয়েছে। তাই সমুদ্রে ডুব দিতে গিয়ে খুব ভয় পেয়েছিলাম। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি, তখন তো করতেই হবে!’

ডিসকভারি চ্যানেলে এই শো দেখা যাবে নভেম্বরের ১২ তারিখ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিংরাও ঝুঁকি নিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা