বিনোদন

পরিশ্রমী ‘মা‌’ হতে অভিনয় ছেড়েছেন গীতা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গীতা বসরা বলেছেন, আমি একজন পরিশ্রমী মা হতে চাই, যিনি তার পরিবারকে ভালোভাবে গড়ে তুলবে। আজ আমাদের যা কিছু আছে তাদের কারণেই। আমি আমার অনুপ্রেরণা হিসেবে এটি গ্রহণ করি। আমি মনে করি না যে নারীদের তাদের যেকোনো আবেগকে ছেড়ে দেওয়া উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিল্লাকে এসব কথা বলেন তিনি। জন্মসূত্রে ভারতীয় হলেও গীতার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে পোর্টসমাউথে। ১৯৮৪ সালের ১৩ মার্চ পাঞ্জাবি পরিবারে গীতার জন্ম হয়। ছোটবেলায় কিছুদিন সেখানে কাটিয়ে গীতা মুম্বইয়ে চলে আসেন। এখানে অভিনয়েরও পাঠ নেন। পরে বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে তৈরি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং প্রথম সিনেমা থেকেই সেক্সি ইমেজ তৈরি হয়ে যায় গীতার।

ভারতীয় দলের সাবেক স্পিনার হরভজন সিংকে বিয়ে করে অভিনয় ছাড়েন বলিউডের অন্যতম অভিনেত্রী ছিলেন গীতা বসরা। আট বছর সম্পর্ক শেষে ২০১৫ সালে তারা বিয়ে করেন। তবে সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন গীতা।

অভিনেত্রী গীতা বসরা আরও বলেন, একজন মা হওয়াই আমার জীবনে সবচেয়ে বড় পুরস্কার এবং পরিপূর্ণ ভূমিকা ছিল আমি হিনায়ার সঙ্গে থাকার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। চলচ্চিত্রে অভিনয় করতে চাই না, এটা একেবারেই আমার নিজের ইচ্ছায়। আমি মাতৃত্বকে উপভোগ করছিলাম এবং নিশ্চিত হয়েছি যে আমি তার প্রতিটি মুহূর্তের সঙ্গে থাকছি। তার প্রথম হাঁটা, তার প্রথম হাসি, তার প্রথম শব্দ- এসব উপভোগ্য।

প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেতা ইমরান হাসমির বিপরীতে 'দিল দিয়া হ্যায়' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতা বসরার। এর আগে ২০০৭ সালে ‘দ্য ট্রেন’ সিনেমায় কাজ করে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন গীতা বসরা। এ ছাড়াও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পাঞ্জাবি ছবি ‘লক’ নামের সিনেমায় এই নায়িকাকে শেষবার দেখা গিয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা