বিনোদন

সালমান নয় ক্যাটরিনাকে পটালো ভিকি 

বিনোদন ডেস্ক: সালমান খান ও ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্কের কথা কারো অজানা নয়। সেই সালমান পেলো না ক্যাটরিনাকে। হাতিয়ে নিলো ভিকি কৌশল। বলিউড পাড়ায় শোনা যাচ্ছে বিয়ে নিয়ে নানা গুঞ্জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নাকি বিয়ে করতে চলেছেন তারা। এর মধ্যেই জানা গেলো, চুপিসারে বাগদানও নাকি সেরেছেন ভিকি-ক্যাটরিনা।

২০১৯ সাল থেকে প্রেম পর্ব শুরু হয় ভিকি ও ক্যাটরিনার। তবে একথা কয়জন জানেন যে সালমান খানের সামনেই ক্যাটরিনাকে প্রপোজ করেছিলেন ভিকি! তাহলে বলাই যায় সালমানের সামনেই বোনা হচ্ছিল তাদের ভালোবাসার বীজ। সালমানের সামনে ক্যাটরিনাকে ভিকির প্রপোজ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি করেছে।

আসলে ঘটনাটি ঘটে একটি অ্যাওয়ার্ড শো’র মঞ্চে। যেখানে দর্শক আসনে উপস্থিত ছিলেন সালমান খান। মঞ্চে ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেখানে ভাইজানের সামনেই ক্যাটকে প্রেম নিবেদন করেন ভিকি। তবে সেটা মজার ছলে ছিলো। মজার ছলে হওয়া ঘটনাই এবার সত্য হয়ে গেল ভিকি-ক্যাটের জীবনে।

ক্যাটরিনা ও সালমানের সম্পর্কের খবর দীর্ঘসময় পেজ থ্রিতে জায়গা করে নিলেও এ বিষয়ে কখনই মিডিয়ার সামনে মুখ খোলেননি তারা।

উরি সিনেমার পর থেকে কাছাকাছি আসতে শুরু করেন ভিকি-ক্যাট। যদিও বিভিন্ন শোতে ক্যাটরিনা নিজেই বলেছিলেন, তার ও ভিকির অনস্ক্রিন জুটি খুবই ভালো লাগবে। আজ সেটাই বাস্তব হয়ে গেছে। যদিও উরি সিনেমার সময় ভিকির জীবনে ছিলেন অভিনেত্রী হারলিন শেট্টি। দেড় বছর টিকে ছিল ভিকি-হারলিনের সম্পর্ক। উরির সাফল্যের পর থেকেই নাকি ভাঙতে শুরু করে সেই সম্পর্ক।

ভিকি-ক্যাটের বাগদানের পুরো অনুষ্ঠানটাই হয়েছিল খুবই ঘরোয়াভাবে। বাগদানে উপস্থিত এক কাছের বন্ধু জানান, ভীষণ সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছিল ভিকি–ক্যাটের বাগদানের অনুষ্ঠান। লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। সারা বাড়ি সাজানো হয়েছিল আলো দিয়ে।

ভিকি ও ক্যাটরিনার সেই কাছের বন্ধু আরও জানান, দীপাবলির সময়টা এমনিতেই বেশ শুভ। তাই এ সময়কেই বেছে নিয়েছেন ক্যাটরিনা-ভিকির পরিবার। গোটা অনুষ্ঠানটা দাঁড়িয়ে থেকে হোস্ট করছেন কবীর ও মিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা