ঐশ্বরিয়া রাই
বিনোদন

ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন আজ। ৪৮-এ পা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। এই অভিনেত্রীর বাবা কৃষ্ণরাজ রাই একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই লেখিকা।

ছোটবেলায় ঐশ্বরিয়া মা বাবা মুম্বইয়ে চলে আসেন এবং তিনি সান্তা ক্রুজের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর এক বছরের জন্য রাই চার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এবং তারপর তিনি উচ্চ মাধ্যমিক পড়েন মাতুঙ্গার রুপারেল কলেজে থেকে। স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীকালে একজন স্থপতি হবার পরিকল্পনা নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন। স্থাপত্যশিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিং কে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাকে তা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদনের জগতে। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবেই পরিচিত ছিলেন। সে সময় ঐশ্বরিয়ার রূপ ছিল নজর কাড়া।

তার মাতৃভাষা তুলু হলেও তিনি হিন্দী, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন।

১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে মিস ওয়ার্ল্ড-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন। এরপর ১৯৯৭ সালে তামিল সিনেমা ইরুবার-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওয়লের বিপরীতে অউর পেয়ার হো গ্যায়া সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমার প্রথম সাফল্য পান ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল জিন্স সিনেমার মাধ্যমে। এরপর পাড়ি জমান হলিউডে। সেখানেও একাধিক সিনেমা সাফল্যের সঙ্গে অভিনয় করে হয়ে উঠেন আন্তর্জাতিক তারকা।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় সাবেক এই বিশ্বসুন্দরী। ২০১৬ সালে রণবীর কাপুরের বিপরীতে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

প্রতিটি জন্মদিনেই ভক্তদের কোনো না কোনো চমক দেন এই অভিনেত্রী। এ দিনটিকে উপলক্ষ করে স্বামী অভিষেক বচ্চন বিশেষ কোনো উপহার দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা