বিনোদন

পরীমনির জন্মদিন 

বিনোদন ডেস্ক: ঢালিউডে বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন রোববার (২৪ অক্টোবর)। ১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি।

সাতক্ষীরায় পরীমনির জন্ম হলেও শৈশবে বাবা মনিরুল ইসলাম ও মা সুলতানাকে হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে পরীমনির বেড়ে উঠেন তিনি।

প্রতি বছরের মতো এবারও রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো আয়োজনে জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরী। তবে জন্মদিনের পার্টিতে এবার গণহারে আমন্ত্রণ জানাবেন না।শুধু প্রকৃত আপন ও কাছের মানুষদের আমন্ত্রণ জানাবেন।

ইতোমধ্যে সেইসব অতিথিদের কাছে নিমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে। এবারের কার্ডে একটি বিশেষ বার্তা দিয়েছেন পরী।কার্ডে তিনি লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

প্রতি বছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড বাধ্যতামূলক করে দেন। এবারও ড্রেস কোড হিসেবে পুরুষের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ বেছে নিয়েছেন তিনি।

পরীমনি অভিনীত ছবিগুলো হলো, ‘মনজুড়ে তুই’, ‘ইনোসেন্ট লাভ’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’। ‘মন জানে না মনের ঠিকানা’, ও ‘পুড়ে যায় মন’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্ন জাল’, ‘অন্তর জ্বালা’, ‘রক্ত’, ‘মন জ্বলে’ এবং ‘পাষাণ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘সোনা বন্ধু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘বুকের মাঝে প্রেমের আগুন’ ও শফিক হাসানের ‘ধূমকেতু’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা