অনন্যা পাণ্ডে
বিনোদন

গাঁজা যে মাদক, জানতামই না

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদককাণ্ডে নতুন করে আলোচনায় চাঙ্কি পাণ্ডের কন্যা এবং আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যা পাণ্ডে।

অনন্যার বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অভিযোগ, হোয়াটসঅ্যাপ কথোপকথনে আরিয়ান খানকে গাঁজার জোগান দেয়ার আশ্বাস দিয়েছেন অনন্যা।

ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, আমি ব্যবস্থা করবো।

আর এমন অভিযোগের বিপরীতে আরিয়ানকে গাঁজার জোগান দেয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন অনন্যা।

অনন্যা বলেছেন, গাঁজা যে কোনো প্রকার মাদক, তা আমি জানতামই না। আমি নিজে জীবনে কোনোদিন মাদক সেবন করিনি।

অনন্যা বলেন, নিছক রসিকতা করে এই কথোপকথন হয়েছিলো, আর এ কথা এক বছরের পুরনো। এখন কেন ঘাটাঘাটি চলছে!

শুক্রবার দ্বিতীয় দফায় এনসিবির গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায় চার ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়।

সেখানেই আরিয়ানের মাদককাণ্ডের তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সামনে এসব কথা বলেন অনন্যা।

এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল অশোক জৈন জানান, সোমবার সকাল সকাল অনন্যাকে এনসিবির দপ্তরে পৌঁছে যেতে বলা হয়েছে। চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।

এদিকে হোয়াটসঅ্যাপ চ্যাটের পুরনো কাসুন্দি ঘাটাঘাটি করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি আরিয়ান খানের।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা