আরিয়ান খান
বিনোদন

মাকে দেখে অঝরে কাঁদলেন আরিয়ান

বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আরিয়ানের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে মুম্বাই সেশন কোর্ট। অর্থাৎ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কারাবন্দি হয়েই থাকতে হবে শাহরুখপুত্রকে।

এমন হতাশার খবরে মুষড়ে পড়েছেন শাহরুখ ও গৌরি খান। ছেলেকে একনজর দেখতে হাউমাউ করে কাঁদছেন গৌরি। কিন্তু সেই কপালও নেই শাহরুখপত্নীর।

কারণ করোনাবিধির জন্য ভারতের কারাবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিনবার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওকলে কথা বলেন বন্দিরা। আর আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ।

কি আর করার। সরাসরি সুযোগ না থাকায় ভিডিওকলেই আপাতত মন ভিজিয়েছেন গৌরি ও আরিয়ান।

আর্থার রোড জেল সূত্রের বরাতে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাবা শাহরুখ খান ও মা গৌরি খানের সঙ্গে শুক্রবার ১০ মিনিট ভিডিওকলে কথা বলেছেন আরিয়ান খান। মনিটরেই ছেলের মুখ দেখতে পেয়ে খুশি গৌরি। জানতে চান, জেলে কী কী ঘটছে, তার সঙ্গে কেমন ব্যবহার হচ্ছে, খুব কষ্ট বা কোনো সমস্যা হচ্ছে কিনা। জেলের খাবার খেতে সমস্যা হচ্ছে কিনা। মা-বাবার এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে অঝরে কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের জামিনের একের পর এক শুনানিতে ব্যর্থ হচ্ছেন ভারতের প্রভাবশালী আইনজীবী সতীশ মানিশিন্দে। দেশটির জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) যুক্তির সঙ্গে পেরে উঠছেন না তিনি।

এনসিবির দাবি, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্ত করে জানা গেছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন।

একই অভিযোগে গ্রেফতার অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান প্রায়শই মাদক কিনতেন বলে দাবি এনসিবির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা