আরিয়ান খান
বিনোদন

শাহরুখপুত্রের কয়েদি নাম্বার ৯৫৬

বিনোদন ডেস্ক: মুম্বাই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে বৃহস্পতিবার এক সপ্তাহ হয়ে গেল আরিয়ান খানের। একই দিনে প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছেন আদালত। অর্থাৎ আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানসহ মাদক মামলায় আটকদের।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে। সেখানে শাহরুখপুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নাম্বার ৯৫৬’।

মুম্বাইয়ের আর্থার রোড জেল সূত্রে খবর, নতুন জায়গায় মানিয়ে নিতে যথেষ্ট অসুবিধায় পড়ছেন আরিয়ান। তাকে দেখে দৃশ্যত হতাশ লেগেছে। নিরাপত্তার কারণে প্রমোদতরীর মাদক মামলায় আটকদের পৃথক ব্যারাকে রাখা হয়েছে।

করোনা মহামারির কারণে জেলে প্রবেশ করলেই থাকতে হয় নিভৃতবাসে। সেজন্য জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। বুধবার পর্যন্ত সেই কোয়ারেন্টাইন সেলেই ছিলেন আরিয়ানরা। সেই সময়সীমা পেরিয়ে গেছে। সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের সাধারণ ব্যারাকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কয়েদি নম্বর পেয়েছেন আরিয়ান। তার নাম্বার ‘এন-৯৫৬’।

আর্থার রোড জেলের কয়েদিদের সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হয়। আরিয়ান তার ব্যতিক্রম নন। সকাল ৭টায় নাস্তা পরিবেশন করা হয়। বেলা ১১টায় দুপুরের খাবার। সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হয়। তারপর থেকে বন্ধ হয়ে যায় জেলের ব্যারাক।

বিকেলে জেলের মধ্যেই একটি খোলা জায়গায় ঘোরাঘুরি করেন কয়েদিরা। আরিয়ানও সেখানে যাচ্ছেন। ইন্ডিয়া টুডে জেলের এক সূত্রকে উদ্ধৃত করে দাবি করছে, আরিয়ান কোথায় যাচ্ছেন, কী করছেন, তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন জেলের কর্মকর্তারা।

কয়েক বছর আগে ‘ভির-জারা’ চলচ্চিত্রে পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে। কারাগারে দাঁড়িয়ে শাহরুখের গলায়, ‘ম্যায় কয়েদি নাম্বার ৭৮৬…’ সংলাপ শুনে উল্লাসে ফেটে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল। কিন্তু কে জানত, সেই ডায়লগই সত্য হয়ে ফিরে আসবে তার পুত্রের জীবনে! সূত্র: আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা