শাকিব খান
বিনোদন

আত্মহত্যাচেষ্টাকারী ভক্তের সঙ্গে নৈশভোজে শাকিব

বিনোদন ডেস্ক: গলুই সিনেমার শুটিংয়ে জামালপুরের ব্যস্ত সময় পার করছেন ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। নিজ এলাকায় প্রিয় নায়কের শুটিং দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি সুমাইয়া নামে জামালপুরের এক গৃহবধূ।

কিন্তু স্বামী তার আবদার না রাখায় এতটাই মনক্ষুণ্ন হয়েছিলেন যে, আত্মহত্যার চেষ্টা করেন সুমাইয়া।

ঘটনার তিন দিন পর গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে এলে তা মুহূর্তেই দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে পড়ে শাকিব খানের।

আর এমন ভক্তকে খুশি করতে সেই সুমাইয়ার সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন শাকিব খান নিজেই।

গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

গৃহিণীর আত্মহত্যাচেষ্টার ঘটনা নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, ঘটনাটা শোনার পর আমার মন খারাপ হয়েছে খুব। এটা কখনই কাম্য নয়। জীবন সবার আগে। তার পর আবেগ। স্থানীয় প্রশাসনকে বলেছি— ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা