বলিউড অভিনেত্রী সানি লিওন
বিনোদন

সানি লিওনের সাথে অভিনয়ের সুযোগ

বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখেই পর্দা কাঁপিয়েছেন আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। আইটেম গানে তার উষ্ণতা ছড়িয়েছে বিশ্বব্যাপী। কাবু হয়েছেন হাজারো ভক্ত। প্রিয় ভক্তদের জন্য এবার নতুন এক বার্তা নিয়ে এসেছেন সানি। নিজের সাথে ভক্তদের কাজের সুযোগ করে দিতে চান এই সেনসেশন। দারুণ এই খবরটি তিনি নিজেই প্রকাশ করেছেন এক ভিডিওবার্তায়।

শুক্রবার (৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে সানি লিওনকে বেশ উৎফুল্ল মনে হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শাড়ি পড়া আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। এরপর বলেন, যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!

জানা গেছে, কনিকা কাপুরের গাওয়া মধুবন মে রাধিকা নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বিজয়ীর ভিডিওটি মূল মিউজিক ভিডিওতে রাখা হবে।

সানি ভক্তরা এমন খবরে অংশগ্রহণ করাও শুরু করে দিয়েছেন। অসংখ্য সানি ভক্ত এতে নেচে ভিডিও পোস্ট করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা