সুহানা খান
বিনোদন

শাহরুখকন্যার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমানে জীবনের কঠিন সময় পার করছেন এই অভিনেতা। আজ তার স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক, ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের জন্মদিন। একদিকে স্ত্রীর জন্মদিন, অন্যদিকে ছেলে আরিয়ানের জামিন শুনানি।

তবে এখনও পর্যন্ত স্ত্রীর জন্মদিনে শাহরুখের কোনও বক্তব্য জানা না গেলেও এরই মধ্যে মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে সুহানা খান। বড় ভাই আরিয়ান খান গ্রেফতারের পর মায়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে প্রথম পোস্ট করতে দেখা যায় শাহরুখকন্যাকে।

গৌরীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন সুহানা। নব্বইয়ের দশকের শাহরুখ-গৌরীর একটি সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি।

গৌরীকে দু-হাতে আগলে রেখেছেন শাহরুখ, ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন মা।

তার সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। ছবি কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছে আলিয়া ছিব্বার থেকে অনন্যা পান্ডে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা