হৃত্বিক রোশন-আরিয়ান
বিনোদন

এ পরিস্থিতিই তোমাকে বড় করে তুলবে

বিনোদন ডেস্ক: শাহরুখপুত্র আরিয়ানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। শাহরুখপুত্রকে সাহস দিয়ে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন এই তারকা। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রয়েছেন আরিয়ান।

এনসিবি সূত্রের খবর, জেরার সময়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সোমবার জামিনের আবেদন খারিজ হয়েছে তার। বৃহস্পতিবার জামিন পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ, তদন্তের স্বার্থে তাকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আর্জি জানাতে পারে এনসিবি। এমন সময়ে ২৩ বছরের তারকা-সন্তানের মনোবল ফিরিয়ে আনার জন্য কলম ধরলেন ‘কৃশ’।

হৃতিকের মতে, এই কঠিন ঘটনাগুলো আরিয়ানকে বড় হয়ে উঠতে সাহায্য করবে। ইস্পাতের মতো দৃঢ় করে তুলবে। তাই তিনি লিখলেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু।

যাদের মনের জোর তীব্র, কেবল তাদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভেতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা- সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত।’

আরিয়ানের বড় হয়ে ওঠার যাত্রার সাক্ষী ছিলেন হৃতিক। সে কথা উল্লেখ করে অভিনেতা লিখলেন, ‘জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ্য করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো।

সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।’ এই লেখার সঙ্গে আরিয়ানের একটি ছবিও দিয়েছেন হৃতিক। এক ঘণ্টার মধ্যে হৃতিকের এই চিঠির প্রতি ভালবাসা জানিয়েছেন এক লক্ষের বেশি মানুষ। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা