মাইনুল আহসান নোবেল
বিনোদন

বাবা-মায়ের পছন্দে বিয়ে করবো

বিনোদন ডেস্ক: আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। গত ১১ সেপ্টেম্বর তার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। নির্ধারিত সময় পার হলে বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। খবরটি নোবেল এবং সালসাবিল দু’জনেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোবেল প্রেম করেই সালসাবিলের সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু টিকলো না সেই ঘর। তাই এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে চান তিনি। গণমাধ্যমে কাছে নোবেল বললেন, ‘এবার আমি বিয়ে করবো বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলবো। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে।’

শুধু তাই নয়, গায়ক নোবেল গণমাধ্যমকে জানালেন ব্যতিক্রম একটি তথ্যও। ডিভোর্স নিয়ে তিনি গানও করছেন। এরই মধ্যে লেখা ও কম্পোজ শেষ করে ফেলেছেন। শিগগিরই রেকর্ডিং সেশন শেষে গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে রাতারাতি আলোচনায় আসেন নোবেল। তার কণ্ঠে দেশের বিভিন্ন ব্যান্ডের গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা