শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

শ্রাবন্তীর বাড়িতে বার কাউন্টার

বিনোদন ডেস্ক: আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে সমালোচনা। এখন যেন বিতর্কের অপর নামে পরিণত হয়েছেন এই নায়িকা। নিন্দুকের কথা পাশ কাটিয়ে কাজে ডুবে আছেন। কাজের বাইরে প্রশান্তির ঠিকানা তার বাড়ি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার বাইপাস সংলগ্ন হাইরাইজ আরবানা কমপ্লেক্সের বাসিন্দা শ্রাবন্তী। এই আবাসনেই বসবাস করেন টলিউডের একঝাঁক তারকা। শ্রাবন্তী ছাড়াও এ তালিকায় রয়েছেন—তারকা দম্পতি রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলি, অরিন্দম শীল, পায়েল সরকার প্রমুখ।

শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ির অন্দরমহল দেখে অনেকের চোখ জুড়িয়ে যাবে। তার ফ্ল্যাটের দেয়ালে অফ হোয়াইট রঙ দিয়ে নকশা কাটা, তাতে শোভা পাচ্ছে নানা ফটো-ফ্রেম। ফ্ল্যাটটির সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই বহুতল এ বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকেই যেন পাখির চোখে দেখা যায়! নীল আকাশ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে।

এ বিষয়ে শ্রাবন্তী বলেন—‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে, আমি ইচ্ছেমতো আকাশ দেখতে পাব।’

শ্রাবন্তীর বাড়ির ভেতরে রয়েছে সুসজ্জিত বার-কাউন্টার। সেখানে সাজানো রয়েছে নামি-দামি ব্র্যান্ডের মদের বোতল। ঘরের ভেতর বার থাকাটা এখন যেন নয়া ট্রেন্ড। এ নায়িকার সাজানো বেডরুম মুগ্ধ করবে সবাইকে। বিছানার পেছনে সবুজ ভেলভেট শিটের উপর বড় সাইজের আয়না, দুই পাশে সোনালি বল। বিছানার বাঁ দিকে রয়েছে বড় কাঁচের জানালা, যা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা