বিনোদন

ফের প্রকাশ্যে জাইরা ওয়াসিম

বিনোদন ডেস্ক: বলিউডে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের জায়গা পাকা করেছিলেন কাশ্মীরি কন্যা জাইরা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’-এর মত সিনেমা দিয়ে সবার কাছে হয়ে ওঠেন জনপ্রিয়। কিন্তু ২০১৯ সালে সবাইকে আহত করে হঠাৎ করেই জাইরা শোবিজ বিদায় ঘোষণা দেন।

জাইরার বিদায়ের প্রধান কারণ ছিল ধর্ম-বিশ্বাস। এ কারণ দেখিয়ে-ই তিনি অকালে অবসরে যান। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি ভক্তরা। ফলে এ নিয়ে কম শোরগোল পড়েনি। যে যাই বলুক- নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন কাশ্মীরি কন্যা। নতুন খবর হচ্ছে- অভিনয় ছাড়ার আড়াই বছর পর প্রথমবার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন জাইরা।

পোস্ট করা ছবিতে একটা ব্রিজের উপর হাঁটতে দেখা গিয়েছে তাকে। যেখানে বোরখা পরে রয়েছেন প্রাক্তন নায়িকা। ক্যামেরার দিকে পিঠ করে রয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অক্টোবর মাসের সূর্যকিরণ’। ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না, তবুও এতোদিন পর জাইরার ঝলক দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত এই তারকা ২০১৯ সালের জুন মাসে ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বলিউডকে ‘বিদায়’ বলেছিলেন। এ সময় তিনি জানান, বলিউড তার মনের শান্তি আর ধর্ম নষ্ট করেছে। তাই ইসলামের পথ অনুসরণ করে তিনি ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ থেকে অনেক দূরে থাকতে চান।

জাইরা ওয়াসিমকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতে। দিল্লির মেয়ে আয়েশা চৌধুরীর বায়োপিকে, আয়েশা চৌধুরীর ভূমিকায়।

শোবিজ থেকে বিদায় নিলেও আলোচনায় ছিলেন অভিনেত্রী। ওই সময় ২০১৭ সালের একটি ঘটনা তাকে আবারও আলোচনায় নিয়ে আসে। বিমানের বিজনেস ক্লাসে পাশের সিটে বসে বলিউড তারকা জাইরা ওয়াসিমকে যৌন নিপীড়ন করে ছিলেন এক ব্যক্তি। এ জন্য বিকাশ সাচদেব নামের ওই ব্যক্তির ৩ বছরের সাজাও হয়। তখন ‘দঙ্গল’খ্যাত জাইরা ওয়াসিমের বয়স ছিল ১৭।

দুই বছরের বেশি সময় ধরে চলে সেই মামলা। যদিও বিকাশ সেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। জাইরার শরীরে যে তার হাত পড়েছে, তা তিনি জানেনই না। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনয়শিল্পীর কাছে।

তখন জাইরা জানিয়েছিলেন, ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন। তখন ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি তার ঘাড়ে আর পায়ে হাত দেন। তিনি তখন কেবিন ক্রুদের ডেকেছিলেন সাহায্যের জন্য। কিন্তু কোনো সাড়া পাননি। ওই রাতে জাইরা ওয়াসিম ইনস্টাগ্রামের লাইভে পুরো ঘটনাটি বর্ণনা করেন। কেবিন ক্রুদের সার্ভিস নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা