বিনোদন

বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়া শহরে নির্মিত 'বগুড়া পুলিশ প্লাজা' ভবনে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং স্টার সিনেপ্লেক্সের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

পুলিশ কল্যাণ ট্রাস্টের এআইজি মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইজি (অর্থ ও উন্নয়ন) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি আলমগীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানে পুলিশ সদস্য ও তাদের পরিবারের কল্যাণে গঠিত হয় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিধি আজ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)র গতিশীল নেতৃত্ব ও নির্দেশনায় বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি নতুন নতুন অনেক প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি অনেক নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আগামী বছরের মাঝামাঝি মাল্টিপ্লেক্সটি চালুর পরিকল্পনা রয়েছে বলে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান জানান।

তিনি বলেন, নান্দনিক পরিবেশে হলটিতে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে। ঢাকার বাইরের দর্শকরা এখানে আন্তর্জাতিক মানের সিনেমা হলে ছবি উপভোগ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, কল্যাণ ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের অর্জিত আয় হতে পুলিশ সদস্যদের কল্যাণ যেমন চিকিৎসা সহায়তা, মেধাবৃত্তি, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের কল্যাণে ব্যয় করা হয়। ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গকে ৫০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা