সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য
বিনোদন

২০০ কোটি রুপি ফিরিয়ে দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। অনেক দিন ধরেই গুঞ্জনটি শোনা যাচ্ছিল তারা আলাদা হচ্ছেন। অবশেষে তা-ই সত্যি হলো। ৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা।

সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য শনিবার (২ অক্টোবর) একটি যৌথ বিবৃতির মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে সামান্থা-চৈতন্য বলেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনার পর আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি। আমরা খুবই ভাগ্যবান যে, এক দশকের বেশি সময়ের বন্ধুত্ব আমাদের। এটাই আমাদের বন্ধুত্বের প্রাণশক্তি ছিল। আশা করি ভবিষ্যতেও এই বিশেষ বন্ধনটি অটূট থাকবে।’

এছাড়া বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশ্যে তারা বলেছেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, এই কঠিন সময়ে আমাদের সমর্থন দেয়ার জন্য। এবং আমাদের একটু প্রাইভেসি দিন যাতে মানিয়ে নিতে পারি।’

এদিকে ডিভোর্সের খবর সামনে আসতেই নতুন আলোচনা শুরু। বিষয় খোরপোশ অর্থাৎ ভরণ-পোষণ। সামান্থা নাকি ৫০ কোটি রুপি খোরপোশ পেতে পারতেন নাগার থেকে। তবে এখন শোনা যাচ্ছে, ৫০ কোটি নয়, সামান্থাকে দু’শো কোটি রুপির খোরপোশ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সামান্থা বিয়ে ভাঙার কারণে নাগার থেকে সেই টাকা নিতে একেবারেই নারাজ।

সামান্থা জানিয়েছেন, নাগার থেকে একটি টাকাও তিনি নেবেন না। সামান্থার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সামান্থা এই সম্পর্কটা থেকে শুধু বন্ধুত্ব এবং ভালবাসা চেয়েছিল। বিয়েটাই ভেঙে গেল। ও একটা টাকাও নেবে না।’

প্রসঙ্গত, দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসা সৃষ্টি হয়। সাত বছর প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে নজরকাড়া আয়োজনে বিয়ে করেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা