আরিয়ান খান
বিনোদন

শাহরুখপুত্র আটক

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা।

অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শনিবার (২ অক্টোবর) রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক। খবর : আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা