বিনোদন

‘শ্রাবন্তীর সঙ্গে অনেক মজা হয়’

বিনোদন ডেস্ক: করোনাজনিত লকডাউনের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর কয়েক দিন আগেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। টালিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘কিশমিশ’। রাহুল মুখার্জির পরিচালনায় নির্মাণাধীন এই সিনেমায় দেবের বিপরীতে আছেন তার বাস্তব জীবনের প্রেমিকা রুক্মিণী মৈত্র।

তবে সিনেমাটিতে থাকছে বেশ কিছু চমক। টালিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে এই সিনেমায়।

ইতোমধ্যে জানা গেছে, যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন অতিথি চরিত্রে। তারা শুটিংয়েও অংশ নিয়েছেন।

এবার জানা গেল, জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও অভিনয় করছেন ‘কিশমিশ’-এ। অবশ্য তিনিও অতিথি চরিত্রে থাকছেন। তবে অভিনেত্রীর মতে, গল্পের প্রয়োজনে চরিত্রটি বেশ দরকারি।

দেব বললেন, ‘শুটিং সেটে শ্রাবন্তীর সঙ্গে বরাবরই অনেক মজা হয়। সে আমার অনেক ভালো বন্ধু। দর্শকরাও আমাদের অন-স্ক্রিন রসায়ন অনেক পছন্দ করেছেন।’

দেবের সিনেমা হলেও এই সিনেমায় দেবের সঙ্গে কোনো দৃশ্যে দেখা যাবে না শ্রাবন্তীকে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘যদিও দেবের সঙ্গে আমার দৃশ্য নেই, তবে ওর সঙ্গে একই সিনেমায় প্রায় ৬ বছর পর কাজ করেছি। এটাই তো বড় ব্যাপার।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা