বিনোদন

বঙ্গবন্ধুর ওপর মাসব্যাপী চলচ্চিত্র উৎসব চলছে

কূটনৈতিক প্রতিবেদক: কালচারাল সেন্টার অফ ফিলিপাইন ও ফিলিপাইনের সিনেমালয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৭তম সিনেমালয় ফিলিপাইন চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে আগামী ২২-২৪ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্রটির নাম ‘Bangabandhu: Forever In Our Hearts’। ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসের মুজিববর্ষের কার্যক্রমের অংশ হিসেবে ফিলিপাইনের সেন্ট বেনিল বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ফাউন্ডেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক টিমোথি ডাকানেয় এবং তাঁর দল প্রামাণ্যচিত্রটি ফিলিপিনো ভাষায় রূপান্তর করেন।

ফিলিপিনো ভাষায় প্রামাণ্যচিত্রটির শিরোনাম হচ্ছে ‘Bangabandhu: Nasa Puso Natin Magpakailaman’। উৎসবে Allied Screening বিভাগে বাংলাদেশের এই প্রামাণ্যচিত্রটির পাশাপাশি জাপান ও মেক্সিকোর দুটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

মাসব্যাপী আয়োজিত এই চলচ্চিত্র উৎসবটি অনলাইন প্ল্যাটফর্মে ৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী দর্শক https://cinemalaya.org/events/allied-screenings-bangladesh-bangabandhu-forver-in-our-hearts/ লিঙ্কে যেয়ে প্রামাণ্যচিত্রটি উপভোগ করতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা