বিনোদন

অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার

বিনোদন ডেস্ক: চলতি বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খানের। পরিচালক জয়া আখতার পরিচালিত রোমান্টিক কমেডি ছবি 'আর্চিতে' অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে চলেছেন তিনি।

এর আগে তিনি লন্ডনে জনপ্রিয় 'রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকে অভিনয় করেন। এছাড়া ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'দ্য গ্রে পার্ট অব ব্লু'তে অভিনয় করে নজর কাড়েন তিনি। একটি হাসির গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জয়া, ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মূখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা।

অনেকদিন ধরেই ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন জোয়া। শেষ পর্যন্ত সুহানাকে বেছে নিলেন তিনি। কিশোর বয়সীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সুহানা ছাড়াও অনেক কিশোর-কিশোরী প্রয়োজন ছবির জন্য। এজন্য অডিশন চলছে।

২১ বছর বয়সী সুহানার চলচ্চিত্রে আগ্রহ থাকলেও তিনি একজন ফুটবল পাগল। তার বাবা শাহরুখ খান বলিউডের প্রতিভাবান তারকাদের একজন। ‘কিং খান’ নামে পরিচিত শাহরুখ ২৫ বছরের ক্যারিয়ারে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

শাহরুখ খান ১৯৯৫ সালে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এটি ভারতীয় চলচ্চিত্রে অন্যতম সফল ছবি। তার অন্য সফল সিনামার মধ্যে রয়েছে, 'দিল তো পাগল হ্যায়', 'কুছ কুছ হোতা হ্যায়' ও 'দেবদাস'।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা