বিনোদন
ধর্ষণের অভিযোগ 

গ্রেফতার পপ তারকা কোরিয়ান ব্যান্ড ক্রিস

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড এক্সোর সাবেক সদস্য ক্রিসকে ধর্ষণের দায়ে গ্রেফতার করেছে বেইজিং পুলিশ। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে আজ মঙ্গলবার বেইজিংয়ে আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন ও কানাডার এই নাগরিকের বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক তরুণী ধর্ষণের অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।

তরুণীর অভিযোগ ছিল, মাত্র ১৭ বছর বয়সেই তাকে ধর্ষণ কারেছিলো উ। তবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি ওই তরুণী। তার অভিযোগ প্রথমে সোশ্যাল মিডিয়ায় এবং পরে একটি সাক্ষাৎকারে প্রকাশ করেন তিনি।

এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উ। সোশ্যাল মিডিয়ায় তিনি ওই তরুণীর সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও তাকে কোনোভাবেই নির্যাতন করেননি বলে দাবি তার। তবে কাজ হয়নি তাতে। ইতোমধ্যেই লুই ভিটন, বুলগারি, লরিয়ান মেন এবং পোর্শের মতো নামিদামি ব্র্যান্ড তার সঙ্গে সকল চুক্তি বাতিল করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে চীনের পুলিশ বিভাগ।

ক্রিশ উ প্রথম জনপ্রিয়তার শীর্ষে ওঠেন বিশ্বজুড়ে খ্যাত কে-পপ এক্সোর সদস্য হিসেবে। তবে ২০১৪ সালে এক্সো ছেড়ে আলাদাভাবে নিজের সফল ক্যারিয়ার শুরু করেন তিনি। একাধারে গায়ক, অভিনেতা এবং মডেল হিসেবে নিজের আলাদা স্থান তৈরি করে নিয়েছেন উ। তবে এবারে এই অভিযোগের কারণে বড় দাগ লাগলো তার ক্যারিয়ারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা