বিনোদন

ভিন্ন রকম সানিয়া!

বিনোদন ডেস্ক: সানিয়া মালহোত্রা বলিউডে অভিষেক সিনেমা ‘দঙ্গল’ দিয়েই। শুরুতেই বাজিমাত করেছিলেন তিনি। নিতেশ তিওয়ারির জীবনীভিত্তিক সেই সিনেমায় ববিতা কুমারির চরিত্রটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তোলেন তিনি। যেখানে তিনি অভিনয় করেছিলেন আমির খানের মেয়ের চরিত্রে।

সানিয়া মালহোত্রা এবার অভিনয় করবেন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। এমন গুঞ্জনই ছড়িয়েছে বলিউড জুড়ে।
শোনা যাচ্ছে, দক্ষিণের পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন এই সিনেমা। এতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকেও।

অ্যাটলি-শাহরুখের প্রথম মেগাভেঞ্চারেই কাজ করবেন ‘দঙ্গল’ গার্ল সানিয়া। এতে তিনি অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতিমধ্যে সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে অভিনেত্রীর সঙ্গে নাকি কথাও বলেছেন পরিচালক।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। এর মূল ফটোশুট অক্টোবরের শেষের দিকে শুরু হবে। তবে শুটিংয়ের তারিখ এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, একের পর এক সিনেমায় কাজ করে বলিউডে নিজের জায়গা যথেষ্ট পাকা করে ফেলেছেন সানিয়া। ২০১৯ সালে রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ‘ফটোগ্রাফ’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা