বিনোদন

পরীমনিকে আজ আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে তোলা হবে।

মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার এ নায়িকা ও তার সহযোগী অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির রিমান্ডে ছিলেন। মঙ্গলবার তাদের আদালতে তুলবে তদন্ত সংস্থাটি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

র‌্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে চতুর্থ সংস্থা হিসেবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা