বিনোদন

‘অভিনেত্রী-মডেলদের গ্রেফতারে অসভ্যতা হয়েছে’

বিনোদন প্রতিবেদক : পরীমনিসহ অভিনেত্রী-মডেলদের গ্রেফতার অভিযান এবং তা প্রচারের ধরন নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নারী জোট। সোমবার (৯ আগস্ট) সংগঠনিটির কেন্দ্রীয় আহবায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে তিনি এসব ‘অভিযানের ধরন ও পূর্বাপর প্রচারণা তীব্র প্রতিবাদ ও নিন্দা’ জানান।

বিবৃতিতে চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলদের গ্রেফতার নিয়ে যে ‘অসভ্যতা হয়েছে এবং এখনও চলছে’ তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আফরাজা হক।

গত ৩০ জুলাই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম মৌকে, তারপর চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে গ্রেফতার করা হয় ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে। তাদের বাড়িতে মদ, মাদকদ্রব্য, জুয়া খেলার সামগ্রী পাওয়ার কথা জানানো হয়।

এই গ্রেফতার অভিযান নিয়ে তুমুল আলোচনার মধ্যে গণমাধ্যমে একের পর এক প্রতিবেদনও প্রকাশ-প্রচার হচ্ছে। গ্রেফতারকৃতরা যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার আহবানও জানান আফরোজা।

বিবৃতিতে তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত বা মামলা হলে গ্রেফতার বা তারা আইনের আদালতে অপরাধী হিসাবে শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসাবে চিহ্নিত করে প্রচারণা চালানো এবং তাদের গ্রেফতার বা তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার তদন্তকালেই তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক তাদের ব্যক্তিগত জীবনসহ নানা কাহিনী প্রচার করা ও প্রচারণা চালানোও আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এ ধরণের ঘটনা সুস্পষ্টভাবে অসভ্যতা, নারীর প্রতি নিকৃষ্ট পশ্চাদপদ নেতিবাচক দৃষ্টিভঙ্গীর নোংরা বহিঃপ্রকাশ এবং মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লংঘন।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা