বিনোদন

তৃতীয় সন্তানের জননী হলেন কারিনা!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর দুই সন্তানের জননী। গত ফেব্রুয়ারিতেই তার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে। এ কথা কম-বেশি সবারই জানা। এবার নিজের তৃতীয় সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান কারিনা। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শুনে অবাক হচ্ছেন? তাহলে স্থির হোন। আসলে নতুন সন্তান নয়, নিজের লেখা একটি বই নিয়ে আসছেন কারিনা। আর সেটাকেই সন্তান হিসেবে অভিহিত করেছেন তিনি। এর নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। সোমবার (৯ আগস্ট) বিকালে করন জোহরের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করবেন তিনি।

এ বিষয়ে রোববার (৮ আগস্ট) ইনস্টাগ্রামে নিজের লেখা বইটি হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন কারিনা। সঙ্গে লিখেছেন, ‘আমি শান্ত হতে পারছি না! এক দিন বাকি আছে। আগামীকাল (সোমবার) বিকাল ৫টায় করন জোহর ও আমার সঙ্গে লাইভে যুক্ত হোন। আমরা আমার তৃতীয় সন্তানকে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেব। দারুণ উত্তেজিত আমি।’

গর্ভাবস্থায় নারীদের ফ্যাশন, সুস্বাস্থ্য, সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিজের অভিজ্ঞতা বইতে তুলে ধরেছেন কারিনা। প্রথম সন্তান তৈমুরের জন্মের আগে ২২ কেজি ওজন বেড়েছিল তার। দ্বিতীয় সন্তান জন্মের আগে ওই বিষয়টা মাথায় রেখে পরিকল্পনামাফিক জীবন ধারণ করেছেন তিনি। নিজেকে ফিট রেখেছেন দারুণভাবে। সেই ফিট রাখার গল্পটা এবার সবার মাঝে ছড়িয়ে দিতে চান এ অভিনেত্রী।

এছাড়া সন্তানদের সঙ্গে কাটানো কিছু দুর্লভ মুহূর্তের ছবিও এই বইয়ের পাতায় রেখেছেন কারিনা। এটা তার ভক্তদের জন্য বিশেষ উপহার হতে যাচ্ছে। বইটি নিয়ে কারিনার ভাষ্য, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির বিভিন্ন তথ্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া। গর্ভাবস্থায় কোনো দিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, আবার কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। আমার নিজস্ব অভিজ্ঞতা লেখা রয়েছে এই বইয়ে। শারীরিক ও মানসিক যেসব সমস্যা, পরিবর্তন আমি লক্ষ্য করেছি, তা নিয়েই বইটি সাজানো।’

প্রসঙ্গত, কারিনা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ। অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক এটি। এখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন আমির খান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা