বিনোদন

পরিচালক বাবুরাজের ইন্তেকাল

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের চলচ্চিত্র পরিচালক বাবুরাজ খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বাবুরাজ ভাই আমাদের সমিতির সম্মানিত সদস্য। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদেরও সদস্য ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।'

বাবুরাজ ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হাসিবুল রহমান খান। তবে পর্দায় তাকে সবাই ‘বাবুরাজ খান’ নামে চিনতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক কার্যকরী সদস্য। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাষাণ’সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা