বিনোদন

২০১৫ সালে শামসুন্নাহারের ঘটনা বিশ্বে বিরল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তরুণী শামসুন্নাহার স্মৃতি রাজধানীতে আসেন ২০১১ সালে। স্বপ্ন ছিল চলচ্চিত্র জগতে নামি তারকা হবেন। ঢাকায় এসে হয়ে যান পরীমনি। বিনোদন জগতে পথচলা শুরু হয় মডেলিং দিয়ে। চলচ্চিত্রে পা রাখার আগে কাজ করেন বেশ কিছু নাটক ও টেলিভিশন অনুষ্ঠানে। এরপর রাতারাতি তারকা বনে যান তিনি। শুরু হয় আলিশান ফ্ল্যাটে থাকা এবং কোটি টাকার গাড়িতে যাতায়াত।

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় প্রথম অভিনয় করেন পরীমনি। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এই ছবি মুক্তির আগেই ঘটে অবাক কাণ্ড, ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। বিশ্বের যেকোন সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই এটা বিরল। তবে সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি।

এই নায়িকা আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পায়। এরপর পেতে থাকেন একের পর এক সিনেমার কাজ, আসতে থাকে কাড়ি কাড়ি অর্থ, শুরু হয় বিলাসবহুল জীবন।

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ফ্ল্যাট নেন পরীমনি। লেকের ধারে তার সেই রাজকীয় বাসার অন্দরমহল বিভিন্ন সময় ছবি ও ভিডিওতে দেখা গেছে। এছাড়া একাধিক গাড়িও রয়েছে এই অভিনেত্রীর। কিছুদিন আগে এক দুর্ঘটনায় তার আগের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে অবাক করে পরদিনই নতুন আরেকটি বিলাসবহুল গাড়ি কিনেন পরী। তখন অবশ্য অনেকে তার এত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

সিনেমায় পরীমনির জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। পরের বছর ‘অন্তর জ্বালা’ সিনেমায় কাজ করেও প্রশংসিত হন এ নায়িকা।

তবে পরীমনির ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। এটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমায় পরীমনির সাফল্য খুব একটা উল্লেখযোগ্য নয়। তার অভিনীত কোন সিনেমাই খুব একটা দর্শকপ্রিয়তা পায়নি। মূলত ব্যক্তিগত নানা কর্মকাণ্ডেই পরিচিতি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা রূপে হাজির হওয়া এবং বিভিন্ন সময়ে বিতর্কিত কাজ ও মন্তব্য করে চর্চার বিষয়ে পরিণত হয়েছেন তিনি।

চলতি বছরের জুনে বোট ক্লাবের ঘটনায় পরীমনির ঝলমলে ক্যারিয়ারে দাগ লাগে। এ ঘটনায় তিনি বিতর্কিত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (৪ আগস্ট) র‍্যাবের হাতে আটক হলেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়। ২০১৫ সালে শুরু হওয়া ঝলমলে ক্যারিয়ারটা যেন ২০২১ সালে পতনের মুখে পড়ল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা