বিনোদন

শোক দিবস নিয়ে নির্মিত ‘হন্তারক’

বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে নির্মিত হয়েছে কাহিনিচিত্র ‘হন্তারক’।

‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে সহিদ রাহমানের রচনায় এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় এটি প্রচার হবে।

এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, হিন্দোল রায় প্রমুখ।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা জানান এভাবে, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত কালো অধ্যায় আছে, ১৫ আগস্ট সবচেয়ে বর্বরোচিত। যে অধ্যায় বহুদিন পর্যন্ত ছিলো অমীমাংসিত। জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার সেই কালো অধ্যায় বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে বাঙালি জাতিকে।

নবমিতা একটা অনলাইন পত্রিকার সাংবাদিক। সে গভীর অপেক্ষায় আছে, ফাঁসির রায় কার্যকর হলে তার পত্রিকায় লিড নিউজ করবে। প্রকাশক মুস্তফা টেলিভিশন থেকে চোখ সরাতে চাইছে না। কবি শুভাশিষ যেন বেঁচেই ছিল এই দিনের অপেক্ষায়। যাকে শুধু বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে কবিতা লেখার দায়ে সাত বছর আটকে রাখা হয়। এভাবেই দেশের প্রতিটি পরতে পরতে আজ সে আক্ষেপ ও কলঙ্কমুক্তির প্রতীক্ষা।

নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘আমরা চেষ্টা করেছি কলঙ্কমুক্তির সেই অধ্যায়ের একটি আবেগঘন অংশ তুলে ধরতে। বাকিটা দর্শকরা ভালো বলবেন।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা