বিনোদন

নগ্ন হয়ে লাইভে আসলেন গহনা!

বিনোদন ডেস্ক : জামিনে মুক্ত মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ঠ। পর্ণকাণ্ডে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন তিনি। রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে একমাত্র গহনাই তাকে সমর্থন জানিয়েছেন।

গহনার দাবি, পর্ণ এবং যৌন উদ্দীপক ছবির মধ্যে মূলগত পার্থক্য রয়েছে। রাজ কখনোই পর্ণ বানাননি। তাকে ফাঁসানো হচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভে এসে একই বিষয়ে প্রতিবাদ জানালেন। লাইভে তিনি নগ্ন, এক টুকরো কাপড় নেই বলে জানালেন নেটিজেনদের। যদিও তার শরীর দৃশ্যমান নয়। তিনি উপুর হয়ে শুয়ে রয়েছেন। ক্যামেরায় মুখ দেখা যাচ্ছে। হাত দিয়ে নিজের বুক ঢেকে রেখেছেন।

গহনার বক্তব্য, ‘আমার শরীরে এক টুকরো কাপড় নেই। আমি নগ্ন। এই অবস্থায় আমি লাইভে এসেছি। কিন্তু কারও কি এটাকে পর্ণ বলে মনে হচ্ছে? না তো? তা হলে আমার অন্যান্য ভিডিওতে আমি পোশাক পরে থাকলেও অনেকেই সেটাকে পর্ণ বলছে।’

লাইভ ভিডিও’র পাশে গহনা লিখেছেন, ‘আমি পোশাক না পরলে সেটাকে পর্ণ বলে মনে হচ্ছে না। কিন্তু পোশাক পরে থাকলে তাকে কেনো পর্ণ বলছে লোকে? একে বলে দ্বিচারিতা।’

জুলাই মাসের শেষের দিকে জোর করে পর্ণগ্রাফিতে অভিনয় করানোর জন্য মামলা দায়ের করা হয় রাজ কুন্দ্রার তিন সহকর্মী ও গহনার বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়, ‘হট্শটস’ অ্যাপে একটি পর্ণের জন্য অভিনয় করতে জোর করা হয় তাকে। নতুন করে একটি এফআইআর দায়ের করা হয় মুম্বইয়ের মালওয়ানি থানায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা